প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৫২ এএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬তম ব্যাচ এবং বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন বলে জানা গেছে।